নরসিংদীর রায়পুরায় স্টার্টআপ, বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্পে শিক্ষার্থীদের সৃজনশীলতার ঝলক

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় রায়পুরা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্ধ্যা বালা দাশ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এমপ্লয়মেন্ট সাপোর্ট স্কিম (EESS)-এর সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করে।

প্রদর্শনীতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে আদিয়াবাদ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আহমদ চৌধুরী মানিক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মইনুল সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222