জামালপুরে ৯০ বোতল মাদকসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

by Abid vs36

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল রবিবার (২১ জুন) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে ডিবি পুলিশের একটি দল এই সফল অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তারকৃতরা হলেন— বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং একই উপজেলার পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অবস্থান নেন। সন্দেহভাজন দুই ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের থামিয়ে তল্লাশি করা হলে ৯০ বোতল বিভিন্ন নামী ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য এনে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও যেকোনো ধরনের অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক বা নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222