গ্যালারিতে ‘শতবর্ষী মেসিভক্ত’র প্ল্যাকার্ড, জানা গেল পরিচয়

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: আর্জেন্টিনা -অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি যারা পুরোটা টেলিভিশনের পর্দায় দেখেছেন, তাদের অনেকেরই টিভি ক্যামেরার একটি শট চোখে লেগে থাকার কথা। গ্যালারিতে বসা এক প্রবীণ নারীর হাতে থাকা একটি প্ল্যাকার্ডের দিকে ক্যামেরা ধরতেই তা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল ‘হান্ড্রেড ইয়ার ওল্ড মেসি ফ্যান’, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শতবর্ষী মেসিভক্ত’। বিশ্বজুড়ে লাখ লাখ ফুটবলপ্রেমী সেই মুহূর্তের স্ক্রিনশট ও ভিডিও শেয়ার করতে শুরু করেন।

পরে অবশ্য সেই প্রবীণ নারীকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়। জানা যায়, তিনি সাধারণ কোনো ফুটবল দর্শক নন, বরং তিনি বিশ্বজুড়ে পরিচিত এক সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। তার নাম পলিন কানা, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। টিকটক, ইউটিউব বা ইনস্টাগ্রামে তাকে অনেকে ‘গ্যাংস্টার গ্র্যানি’ বা ‘গ্রান্ডমা পলিন’ নামে চেনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার রয়েছে লাখ লাখ অনুসারী। মূলত পলিন কানা তার নাতি রস স্মিথের সঙ্গে নিয়মিত মজার সব ভিডিও তৈরি করেন। এই দাদি-নাতি জুটির তৈরি কনটেন্টের জনপ্রিয়তা এতটাই আকাশচুম্বী যে, তারা ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও নিজেদের নামে করে নিয়েছেন।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222