জামালপুরে গাছ থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

by Abid vs36

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ির আঙিনার কামরাঙা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোতালেব সরকার ওই গ্রামের মৃত আবদুল হাই সরকারের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোতালেব সরকার বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় থাকা একটি কামরাঙা গাছের ডালে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে বকশীগঞ্জ থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য ও সঠিক কারণ উদ্ঘাটন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222