বাফুফেকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: দেশের ফুটবল অঙ্গনে গ্রাসরুট বা তৃণমূল পর্যায়ের বিকাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বিশ্বমানের ১,০০০০০ (এক হাজার) ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান।

বুধবার (৮ জুলাই) দুপুরে বাফুফে ভবনের সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ম মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের হাতে এই ফুটবলগুলো আনুষ্ঠানিক হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এই উপহারের মাধ্যমে দুদেশের ফুটবল ও ক্রীড়া সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেছেন দুই দেশের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন
banner

উপহার গ্রহণ করে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, পাকিস্তানের দেওয়া এই বিশ্বমানের ফুটবলগুলো দেশের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের উদীয়মান শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতা ও পরিধি দেশের অন্যান্য অঞ্চলের ক্রীড়া প্রতিষ্ঠানেও সম্প্রসারিত করা হবে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিশ্চিত করতে পরবর্তীতে পাকিস্তান থেকে সরাসরি বিশ্বমানের ফুটবল সংগ্রহের বিষয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়েও চিন্তাভাবনা রয়েছে।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও ক্রীড়া সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন হাইকমিশনার ইমরান হায়দার। তার আগে তিনি বাফুফে ভবনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী জাতীয় ফুটবল দলের দুটি দলের মধ্যকার আয়োজিত একটি বিশেষ প্রীতি প্রদর্শনী ম্যাচ উপভোগ করেন। বাফুফে সভাপতি আন্তর্জাতিক বন্ধুদের এমন সহযোগিতাকে দেশের ফুটবল পুনর্গঠনে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222