মরক্কোর স্বপ্নযাত্রা থমকে দিয়ে সেমিফাইনালে ফ্রান্স

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: সেমি-ফাইনালে উঠল ফ্রান্স। বিশ্বকাপে মরক্কোর স্বপ্নযাত্রা আরেকবার থামিয়ে দিলো তারা । পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে আরও কয়েক দফায় নিজেকে স্বরূপে মেলে ধরতে পারেননি তিনি। তবে, দলকে দুর্ভাবনায় পড়তে দেননি, দারুণ এক গোলে দলকে দেখালেন পথ। পরে সতীর্থের গোলেও রাখলেন অবদান।

৬০ মিনিটে বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। এর ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এটি বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপ্পের ২০তম গোল, যা শীর্ষে থাকা মেসির চেয়ে এক গোল কম।

বিজ্ঞাপন
banner

মাত্র ছয় মিনিটের ব্যবধানে ব্যবধান ২-০ করে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের দৌড়ে তৈরি হওয়া ফাঁকা জায়গায় বল পেয়ে সামনে এগিয়ে যান উসমান দেম্বেলে। এরপর নিচের কোণ লক্ষ্য করে নেওয়া তার নিখুঁত শটে আর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের।

৮৮ মিনিটে তৃতীয় গোলের সুযোগটাও পেয়ে যায় ফ্রান্স। কিন্তু জ্যঁ-ফিলিপ মাতেতা পারেননি সুযোগটা কাজে লাগাতে। যদি বক্সে আরেকটু শান্ত ও সংযত থেকে ফিনিশিংটা করতে পারতেন তিনি, তবে স্কোরলাইনটা ৩–০ হতে পারত। কিন্তু সেটি আর হয়নি ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেদের চোখ এখন ফাইনালের মঞ্চে। তবে তার আগে পার হতে হবে শেষ চারের অগ্নিপরীক্ষা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222