ভারত সীমান্তে দুই চোরাকারবারিকে লক্ষ্য করে বিজিবির গুলি

by Abid vs36

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে দুই চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত রোববার ভোররাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্ত তলুইগাছা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

ঘটনার বিবরণ দিয়ে সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, রোববার রাতে বিজিবির নিয়মিত টহল চলাকালে তলুইগাছা সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের থামার নির্দেশ দিলে তারা আদেশ অমান্য করে দ্রুত ভারতের দিকে পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে বিজিবি সদস্যরা তাদের পিছু ধাওয়া করে এবং সুরক্ষার স্বার্থে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বিজিবির গুলির মুখে ওই দুই চোরাকারবারি সীমান্তের অন্ধকারের সুযোগ নিয়ে ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের ভূখণ্ডে পালিয়ে যায়। ঘটনার পর বিজিবি টহল দল পুরো এলাকা জুড়ে তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি।

বিজিবি অধিনায়ক আরো জানান, এই সীমান্ত ঘেঁষে চোরাচালান প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222