নাটোরে পেট্রোল পাম্পে আগুন

by Abid vs36

নাটোরের গুরুদাসপুরে একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পাম্পটিসহ সংলগ্ন আরও কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার নাজিরপুর গোডাউন মোড় এলাকায় অবস্থিত ‘মেসার্স নুরু এন্টারপ্রাইজ’ নামের একটি মিনি পেট্রোল পাম্পে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়।

বিজ্ঞাপন
banner

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে পেট্রোল পাম্পটিতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান, তবে পাম্পে প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন তীব্র রূপ ধারণ করে পাশের দোকানগুলোতে নিমেষেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩০ মিনিটের নিবিড় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আখতার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মিনি পেট্রোল পাম্প থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা সংলগ্ন আরও ২-৩টি দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় বর্তমানে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222