নিহতদের লাশ আনা ও পুনর্বাসনের দায়িত্ব সরকারের: চরমোনাই পীর

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই গতকাল দুপুরে সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিদুর্ঘটনায় উদ্বেগ জানিয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিহতের শাহাদাতের মর্যাদা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।

সোমবার (১০ জুলাই) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন
banner

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর গভীর দুঃখ প্রকাশ করে বলেন, জীবিকার সন্ধানে যে মানুষগুলো পরিবার ও আপনজন ছেড়ে প্রবাসে কাজ করছিলো তাদের এমন করুণ মৃত্যু আমাদের ব্যথিত করেছে। এই ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না। যে পরিবারগুলো তাদের আপনজনকে আশা-ভরসা নিয়ে প্রবাসে পাঠিয়েছিলেন তাদের কষ্ট, হতাশা ও বেদনার সাথে আমরা সহমর্মীতা প্রদর্শন করছি। আল্লাহ পরিবারগুলোকে সবরে জামিল ইখতেয়ার করার তৌফিক দান করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বাংলাদেশ সরকারের প্রতি আহবান করে বলেন, নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা রাষ্ট্রকেই করতেই হবে। নিহতের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। যাতে করে পরিবারগুলো তাদের আপনজন হারানোর বেদনা সহ্য করার সাথে তাদের আর্থিক ক্ষতি খানিকটা লাঘব করতে পারেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222