কেন্দ্রীয় ছাত্রদলের শীর্ষে আলোচনায় বোরহান উদ্দিন ইশরাক

চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় দশকের রাজপথের ত্যাগ, হামলা-মামলা, কারাবরণ এবং একাধিকবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ পদপ্রত্যাশীদের মধ্যে জোর আলোচনায় উঠে এসেছেন বোরহান উদ্দিন ইশরাক। ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক এই সফল সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের একনিষ্ঠ আনুগত্য এবং কর্মীবান্ধব দক্ষতাকে সামনে রেখে এবার কেন্দ্রীয় নেতৃত্বে যথাযথ মূল্যায়নের প্রত্যাশা করছেন।

২০০৯-১০ শিক্ষাবর্ষে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েই ছাত্রদলের পতাকাতলে যুক্ত হন ইশরাক। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকা এই লড়াকু ছাত্রনেতার বিরুদ্ধে ৪টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। রাজপথের লড়াইয়ে তিনি ৪ বার গুলিবিদ্ধ হয়েছেন এবং ৩ দফায় চরম নির্যাতন ও কারাবরণ করেছেন।

বিজ্ঞাপন
banner

রাজপথে চারবার রক্ত ঝরেছে ইশরাকের

স্বৈরাচারবিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের সব কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে চারবার গুলিবিদ্ধ হন তিনি:

  • ২৮ ফেব্রুয়ারি ২০২১: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের চক্রান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন।
  • ২৯ জুলাই ২০২৩: নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে মাতুয়াইলে রাজপথের অবস্থান কর্মসূচিতে পুনরায় গুলিবিদ্ধ হন।
  • ২৮ অক্টোবর ২০২৩: নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণের সময় দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন।
  • ১৯ জুলাই ২০২৪ (জুলাই-আগস্ট আন্দোলন): স্বৈরাচার পতনের গণঅভ্যুত্থানে প্রথম থেকে ৫ই আগস্টের চূড়ান্ত বিজয় পর্যন্ত রাজপথে ছিলেন। ১৯ জুলাই কাকরাইল মোড়ে সম্মুখসংগ্রামে অংশ নিয়ে গুরুতরভাবে গুলিবিদ্ধ হন।

৩ দফায় কঠোর কারাভোগ ও নির্যাতন

  • গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তিনি ৩ দফায় প্রায় ৯ মাস কারাভোগ করেছেন এবং রিমান্ডের মুখোমুখি হয়েছেন:
  • ২৮ ডিসেম্বর ২০১৭: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে থেকে গ্রেপ্তার হন। দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পান।
  • ১৪ ফেব্রুয়ারি ২০১৮: কারামুক্তির পরপরই কাশিমপুর কারাগারের ফটক থেকে নতুন মিথ্যা মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়।
  • ২৮ জুন ২০২১: কাকরাইলে বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার করে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে প্রায় ৩ মাস কারাভোগ করে মুক্তি পান।

বারবার সহিংসতার শিকার

কারাভোগ ও গুলির ক্ষত বহন করার পাশাপাশি ২৩ ফেব্রুয়ারি ২০২১ (প্রেসক্লাব), ৭ ডিসেম্বর ২০২২ (নয়াপল্টন) এবং ২০ অক্টোবর ২০২৩ (ঢাকা বিশ্ববিদ্যালয়) এলাকায় রাজপথে বর্বর হামলার শিকার হয়ে মারাত্মক আহত হন তিনি।

নেতৃত্বের শক্তিশালী দাবিদার, প্রত্যাশা তৃণমূলের

তৃণমূল থেকে উঠে আসা ইশরাক ঢাকা কলেজ ছাত্রদলের সাংগঠনিক ভিত মজবুত করার পাশাপাশি সংকটকালে কর্মীদের পাশে দাঁড়িয়ে নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ নেতা-কর্মীদের মতে, রাজপথের পরীক্ষিত এই ছাত্রনেতা কেন্দ্রীয় সংসদে জায়গা পেলে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ত্যাগের স্বীকৃতিস্বরূপ আসন্ন কেন্দ্রীয় কমিটিতে তাঁকে যোগ্য পদে মূল্যায়ন করার জোরালো দাবি জানাচ্ছে তৃণমূল।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222