কেরানীগঞ্জে মহানবী (সা.) ও আয়েশাকে (রা.) নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

by hsnalmahmud@gmail.com

কেরানীগঞ্জে মহানবী (সা.) ও তার স্ত্রী বিবি আয়েশা(রা.)কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে ধর্মপ্রাণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল করেছে। আজ জুম্মার নামাজের পর দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন মসজিদ থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লীরা মিছিল নিয়ে ইকুরিয়া বিআরটি অফিসের সামনে সমবেত হয়। পরে মিছিল সহকারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

এ সময় বক্তব্য রাখেন মাওলানা আরাফাত উলআলহ মাজহারী,হাসনাবাদ হাউজিং মসজিদেও ইমাম মাওলানা আবুল হাসান ফরিদী,মাওলানা আব্দুর রাজ্জাক,মাওলানা খায়রুল আমিন, মাওলানা আব্দুল হালিম ও মাওলানা আব্দুল্লা আল নোমানী প্রমুখ।

বিজ্ঞাপন
banner

বিক্ষোভরত মুসল্লীরা ইফতেখার অনিক (২৮) কে দ্রুত গ্রেফতারের দাবিতে থানা পুলিশকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

এ সময় কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হক বিক্ষোভকারী ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, আমি প্রশাসনের লোক না হলে আজকে আপনাদের কাতারেই থাকতাম। কটুক্তীকারী ইফতেখার অনিককে খুব দ্রুতই গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের অভিযান চলছে।অতিরিক্ত পুলিশ সুপারের এই আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ বন্ধ করে চলে যায়।

অভিযুক্ত ইফতেখার অনিক কয়েদিন আগে ফেসবুকে মহানবী (সা.) ও তার স্ত্রী বিবি আয়েশা (রা.)কে নিয়ে কটুক্তি করে আপত্তিকর একটি পোষ্ট দেয়। এই পোষ্টকে কেন্দ্র করে এলাকার মুসলিমদের মধ্যে তীব্র উত্তেজনা ক্ষোভ দেখা দেয়। ইফতেখার অনিক দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরদার পাড়া এলাকার একটি মসজিদ কমিটির সভাপতি আলমগীর হোসেন আলমের ছেলে। সে নিজেকে এলাকায় ইমাম মাহাদী দাবি করে পরিচয় দিত। তার বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার কারনে একটি মামলা দায়ের করা হয়েছে। সে পলাতক রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222