দেশের বিভিন্ন অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

by Fatih Work

নতুন বছরের তৃতীয় দিনে ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমার বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

বেলা ১১টায় দৈনিক নয়া দিগন্তকে ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো: সজীব হোসাইন।

৫ মাত্রার ভূমিকম্পে সিলেটে কম্পন অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নগরীর বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত বাসা থেকে বেরিয়ে নিচে নেমে আসেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222