শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা

by Fatih Work

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় তার গ্রামের বাড়িতে প্রবেশ করে বিক্ষুব্ধরা। এর আগে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

এ সময় বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। একপর্যায়ে বাড়ির ভেতর আগুন দেওয়া হয়। বাড়িটি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পারিবারিক সম্পত্তি। তিনি সবশেষ নির্বাচনে আওয়ামী লীগের মননোয়্নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ইনচার্জ লুৎফর রহমান বলেন, অগ্নিসংযোগের বিষয়টি শুনেছি।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222