বেলজিয়ামের কোচের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বেলজিয়াম জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন রুডি গার্সিয়া।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডোমেনিকো টেডেস্কোর স্থলাভিষিক্ত হয়েছিলেন ৬২ বছর বয়সী গার্সিয়া। তার অধীনে রেড ডেভিলসরা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

বিজ্ঞাপন
banner

এবারের বিশ্বকাপে বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন। স্পেনের কাছে পরাজিত হয়ে শেষ আট থেকে তারা বিদায় নেয়। রোমা, মার্সেই ও নাপোলির সাবেক এই বস আগামী ৩১ জুলাই চুক্তি শেষ হবার সাথে সাথেই পদ ছাড়বেন।

বেলজিয়ান ফুটবল এসোসিয়েশনের (আরবিএফএ) ওয়েবসাইটে গার্সিয়া এ সম্পর্কে বলেছেন, ‘আরবিএফএ’র সাথে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি গত ১৮ মাসের যাত্রাকে আর দীর্ঘায়িত করবো না। আমি বেলজিয়ামকে নেশন্স লিগের এ-লিগে এবং বিশ্বের শীর্ষ আট দলের মধ্যে রেখে যাচ্ছি। অসম্ভব প্রতিভাবান কিছু খেলোয়াড়, স্পোর্টস ডিরেক্টর ভিনসেন্ট মানায়ার্ত এবং পুরো বিশ্বকাপ জুড়ে যে সকল সমর্থক আমাদের সমর্থন যুগিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

বেলজিয়াম তাদের প্রজন্মান্তরের রূপান্তর সফলভাবে এগিয়ে নিয়ে যাক, এই কামনাই করি। এই রূপান্তরের সূচনা করতে পেরে আমি গর্বিত।”

মানায়ার্ত বলেছেন, ‘রুডি গার্সিয়া নিঃসন্দেহে বেলজিয়ামের রেড ডেভিলস দলকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এমন এক সময় জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন দলটি ক্রীড়া ও আর্থিক- উভয় ক্ষেত্রেই কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিল। বিশেষ করে তাঁর নিষ্ঠা ও অভিজ্ঞতার কারণে দলে আবারও ঐক্য ফিরে আসে এবং সর্বশেষ বিশ্বকাপে দলটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়। ফেডারেশনের পক্ষ থেকে আমি গত ১৮ মাসে রুডি এবং তাঁর সহকারী কোচদের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ও আমার দল এখন একটি নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছি, যার অংশ হিসেবে জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দেয়া হবে।”

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222