মিরপুরে পোশাক কারখানায় আগুন, ৯ জনের লাশ উদ্ধার

by Fatih Work

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে আগুনে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছেন। পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন লাগা পোশাক কারখানার দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

 

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222