সাকিবকে টপকে শীর্ষে ‘মোস্তাফিজ’

by Fatih Work

এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন মোস্তাফিজুর রহমান। সূর্যকুমার যাদবকে আউট করেই মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ এই বাঁহাতি পেসার।

এর আগের টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং তালিকায়ও শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। লিটন কুমার দাস রানে সাকিবকে টপকে যান। ব্যাটিংয়ের পর বোলিংয়েও শীর্ষস্থান হারিয়ে দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড হারালেন সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে নিয়েছেন ১৪৯ উইকেট। তার তুলনায় মোস্তাফিজ খেলেছেন ১১৮ ম্যাচ, বল করেছেন ১১৭ ইনিংসে। উইকেট নিয়েছেন ১৫০টি। সাকিবের চেয়ে ৯ ইনিংস কম বল করেই তাকে টপকে গেলেন মোস্তাফিজ। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া চতুর্থ বোলার হলেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন
banner

এর আগে এই তালিকায় ছিলেন আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং ইশ সোধি। এই ফরম্যাটে মোস্তাফিজ এখন পর্যন্ত তিনবার ৪ উইকেট ও দুইবার ৫ উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং পারফরম্যান্স ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে—৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রানে ৬ উইকেট। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং ফিগার। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার ওপরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান (১০৩ ইনিংসে ১৭৩ উইকেট)। এরপর আছেন টিম সাউদি (১২৩ ইনিংসে ১৬৪ উইকেট) ও ইশ সোধি (১২১ ইনিংসে ১৫০ উইকেট)। টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222