আমেরিকার সহায়তা ছাড়া ইসরায়েল একদিনও টিকতে পারবে না: ইরানি স্পিকার

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

ইরানের জাতীয় পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমেরিকার সহায়তা ছাড়া ইসরায়েল একদিনও ইরানের বিরুদ্ধে টিকতে পারবে না। তিনি স্পষ্টভাবে জানান, ইরান যুদ্ধ চায় না, তবে দেশটির জনগণ এমন নয় যে তাদের ওপর দমননীতি চাপিয়ে দেওয়া যাবে।’

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২০ জুন) ডেইলি জং সূত্রে জানা গেছে, স্পিকার কালিবাফ আরও বলেছেন, ‘আমরা সংঘাত চাই না, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মনে রাখা উচিত, ইরানি জাতি পশ্চিমা দেশগুলোর মতো নয়। তাদের জোর করে নিয়ন্ত্রণে আনা যায় না এবং তাদের ওপর ইচ্ছামতো শর্ত চাপিয়ে দেওয়া যায় না।’

তিনি আরও যোগ করেন, ‘ইরানের ওপর কোনো ধরনের শান্তিচুক্তি বা অন্য কোনো কিছু চাপ জোর করে চাপিয়ে দেওয়া সম্ভব নয় ‘

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েলের আমেরিকার সাহায্য চাওয়া তাদের দুর্বলতা এবং অযোগ্যতার প্রকাশ। তারা একা কিছু করতে পারছে না বলেই যুক্তরাষ্ট্রকে টেনে আনছে।’

খামেনি আরও বলেন, ‘সায়হুনি সরকারের মার্কিন মিত্ররা এখন সরাসরি দৃশ্যপটে প্রবেশ করেছে, যা তাদের দুর্বলতা আরও স্পষ্ট করে তুলছে।’

সূত্র: ডেইলি জং।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222