ইরানের পরমাণু অস্ত্র নিয়ে নিজেদের গোয়েন্দা তথ্যকেই ভুল বলছেন ট্রাম্প

by Nur Alam Khan

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজ দেশের গোয়েন্দা তথ্যকে ‘ভুল’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) সাংবাদিকদের তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তার গোয়েন্দা সম্প্রদায়ের দেওয়া এমন বক্তব্য সঠিক নয়।

বিজ্ঞাপন
banner

খবর আল-জাজিরার।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড গত মার্চে কংগ্রেসে বলেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। সেই সাথে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্থগিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার চালু করার অনুমোদনও দেননি।

গ্যাবার্ডের এই বক্তব্যের সরাসরি বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ‘ভুল’ তথ্য দিয়েছেন।

তিনি এমন সময় এসব কথা বললেন, যখন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।

এর আগে মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, গোয়েন্দা অনুসন্ধান তার নিজের দাবির সাথে সাংঘর্ষিক হলেও, তিনি তা পরোয়া করেন না। তার মতে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির শেষ পর্যায়ে আছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222