আমিরুল ইসলাম লুকমান >>
বিশ্বখ্যাত পাকিস্তানি ইসলামি স্কলার, শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলাকে তিনি আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও নীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।
রবিবার (২২ জুন) ডেইলি জং সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় মুফতি উসমানী লেখেন, আমেরিকার এই হামলা কেবলমাত্র নিন্দনীয় নয়, বরং এটি তাদের পূর্বের প্রতিশ্রুতিরও সরাসরি লঙ্ঘন।
তিনি আরও লিখেছেন, যে ব্যক্তি অন্য দেশগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, সে কি শান্তির পুরস্কার পাওয়ার যোগ্য?—এই প্রশ্নের মাধ্যমে তিনি আমেরিকার আগ্রাসী ভূমিকার প্রতি তীব্র প্রতিবাদ জানান।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। ট্রাম্প আরও জানান, ফোরদু পারমাণবিক স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।
এই হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি কেবল ইরান-আমেরিকা সম্পর্ককেই বিপর্যস্ত করবে না, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও হুমকির মুখে ফেলবে।
সূত্র: ডেইলি জং।
এআইএল/
