আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে: ইশরাক

by Nur Alam Khan

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। এখনও ফ‍্যাসিবাদী শক্তি মিডিয়ায় বহাল আছে।

বুধবার (২৫ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, নগর ভবনে হামলার ঘটনায় জড়িত আসিফ মাহমুদ ও তার সহযোগীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কাজ প্রমাণ দেয়া, আমার নয়।

ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ঘিরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আপত্তিকর মন্তব্য করায় তাকে নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222