হিজরী ১৪৪৭ সালের আগমণ উপলক্ষে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি চত্বরে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মিছিলে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল মুহাম্মাদ শাহরিয়ার হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাবীবুল্লাহ মিসবাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিজরী নববর্ষ শুধু ক্যালেন্ডারের পৃষ্ঠা বদলের নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, আদর্শিক প্রত্যয় ও আল্লাহভীতির নতুন যাত্রা। এই নববর্ষে আমাদের লক্ষ্য হওয়া উচিত এক সৎ, আদর্শনিষ্ঠ ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ ছাত্রসমাজ গড়ে তোলা।”
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে হিজরী নববর্ষের তাৎপর্য তুলে ধরেন এবং একটি নৈতিক, ইসলামি সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
হাআমা/
