রাজধানীর অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।
সোমবার (১৪ জুলাই) তিনি জানান, কিডনিজনিত অসুস্থতার কারণে বর্তমানে মিরপুরের কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন, মঙ্গলবার তার অপারেশন হওয়ার কথা।
মাওলানা কাসেমির বড় ছেলে মাসরুরুল হক জানিয়েছেন, তার বাবা দীর্ঘ ৭ বছর ধরে কিডনিজনিত অসুস্থতায় ভুগছেন। মঙ্গলবার তার অপারেশন হবে। এজন্য তিনি তার ছাত্র-শিষ্যসহ দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।
মাওলানা মাহবুবুল হক কাসেমি হাদিসের একজন বরেণ্য উস্তাদ। তার প্রাঞ্জল দরসের অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রয়েছেন। তিনি বিগত ৪০ বছর যাবত হাদিসের অন্যতম প্রধান গ্রন্থ বোখারি শরিফের দরস প্রদান করে আসছেন। লালমাটিয়া মাদরাসাতেই তিনি ২৫ বছর ধরে দ্বীনের এই মহান খেদমত আঞ্জাম দিচ্ছেন। তার কাছে বোখারি শরিফ পড়েছেন, দেশ ও দেশের বাইরে এমন ছাত্রের সংখ্যা অগণিত।
এনআর/
