মুসলিম হওয়ার কারণে ভারতে অভিনেত্রীর বিয়ের ঘটকালি করতে অস্বীকৃতি

by amirulislamluqman20@gmail.com

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নওশিন আলী সরদার ভারতের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, শুধু মুসলিম পরিচয়ের কারণে তার বিয়ের পাত্র খুঁজে দিতে অস্বীকৃতি জানানো হয়।

শনিবার (২৩ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। সম্প্রতি ইউটিউবার সিদ্ধার্থ কাননের অনুষ্ঠানে নওশিন জানান, করোনা মহামারির সময়ে জীবনের সঙ্গী খুঁজতে তিনি পরিচিত ম্যাচমেকার সিমা তাপারিয়ার শরণাপন্ন হন।

বিজ্ঞাপন
banner

কিন্তু নওশিনের দাবি, সিমা তাপারিয়া তাকে সাফ জানিয়ে দেন— ‘আপনি মুসলিম, তাই আমরা আপনার জন্য কোনো সম্পর্ক ঠিক করতে পারব না।’

নওশিন আলী বলেন, ‘ভারতের মতো বহুধর্মীয় একটি দেশে আজও যদি ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও জানান, তিনি সিমাকে আশ্বস্ত করেছিলেন যে, যেকোনো খ্রিস্টান, শিখ বা পাঞ্জাবি পরিবারে বিয়েতে তিনি রাজি আছেন। তবুও তাকে ফিরিয়ে দেওয়া হয় কেবল মুসলিম হওয়ার কারণে।

নওশিনের মতে, বিষয়টি আরও বিস্ময়কর লাগে যখন দেখা যায়, সিমা তাপারিয়ার নিজের পরিবারেই রয়েছে ভিন্ন ধর্মীয় পরিচয়, তার বাবা পাঞ্জাবি আর মা ইরানি বংশোদ্ভূত।

সূত্র: এক্সপ্রেস নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222