বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

by Fatih Work

মো. আইয়ুব আলী

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে নদীর বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

নৌপুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে সদরঘাট এলাকায় চার বছরের এক শিশু ও এক নারীর মরদেহ ভাসতে দেখা যায়। পরে সন্ধ্যায় জিঞ্জিরার বরিশুর ঘাট থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, উদ্ধারকৃত নারী ও পুরুষের হাত বাঁধা ছিল এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222