সাইম আইয়ুবের ‘ডাক হ্যাটট্রিক’

by Fatih Work

ওমান, ভারত আর আজ সংযুক্ত আরব আমিরাত-এশিয়া কাপে গ্রুপ পর্বে তিন ম্যাচে একই ফল পাকিস্তানের ব্যাটার সাইম আইয়ুবের। এই তিন ম্যাচে স্কোরকার্ডে কোনো রান যুক্ত করতে পারেননি তিনি। তবে প্রথম দুই ম্যাচে হাত ঘুরিয়ে তুলেছেন ২ উইকেট।

বুধবার এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটি পাকিস্তানের জন্য ছিল ডু অর ডাই। পা ফসকালেই ছিটকে পড়ার ভয় সাবেক চ্যাম্পিয়নদের। এমন ম্যাচে রান খাতা ‘শূন্য’ থেকেছে সাইমের। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পান্ডিয়ার শিকার হয়ে সাজঘরমুখো হন সাইম। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষেও টিকতে পেরেছেন এক বল।

বিজ্ঞাপন
banner

এশিয়া কাপে মোট চার বল মোকবিলা করতে পেরেছেন সাইম। এরমধ্যে তিনবারই ফিরেছেন ডাক মেরে। দুইবার লেগ বিফোরের ফাঁদে পড়েছেন। একবার কট তুলে। টি টোয়েন্টিতে ১৫ দিনে ৬ ম্যাচ খেলে চারবারই ডাক মেরেছেন সাইম।

টি-টোয়েন্টি পাকিস্তানের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ডাক ২৩ বর্ষী সাইমের। ৪৪ ইনিংসে ৮টি ডাক তার। যুগ্মভাবে তার সঙ্গে আছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। শীর্ষে ওমর আকমল। তিনি ৭৮ ম্যাচে ১০ বার ডাক মেরেছেন।
তথ্যসূত্র: টি স্পোর্টস
টিএইটএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222