দুবাইয়ে ইউএইকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

রবিবার সুপার ফোরের লড়াইয়ে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান

by Fatih Work

>>তানবিরুল হক আবিদ

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপপর্বের দশম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে টুর্নামেন্টের পরবর্তী পর্বে পৌঁছে যায় সালমান আলি আগার পাকিস্তান দল।
টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আমিরাত থেমে যায় ১৭.৪ ওভারে ১০৫ রানে।
পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৫০ রান করেন ফখর জামান। ৩৬ বলের ইনিংসে ছিল ‘পাঁচটি চার’। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ১৪ বলে ঝোড়ো ২৯ রানের ইনিংস দলকে ভালো সংগ্রহ এনে দেয়। হারিস (১৮) ও অধিনায়ক সালমান আলি আগা (২০) ছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেননি।
আমিরাতের হয়ে দারুণ বোলিং করেন জুনায়েদ সিদ্দিক। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। সিমরনজিৎ সিং ৩টি এবং ধ্রুব প্রশার ১টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আমিরাত শুরু থেকেই চাপে পড়ে যায় পাকিস্তানি বোলারদের সামনে। দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়েন উইকেটরক্ষক ব্যাটার রাহুল চোপড়া। ৩৫ বলে ৩৫ রান করেন তিনি। ধ্রুব প্রাশার (২০), ওয়াসিম (১৪) ও আলিশান শারাফু (১২) ছাড়া বাকিরা ছিলেন নিষ্প্রভ।
পাকিস্তানের বোলিং আক্রমণে সমান ভূমিকা রাখেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ। তিনজনই নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন সাইম আইয়ুব ও অধিনায়ক সালমান আলি আগা।
এই জয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান উঠেছে সুপার ফোরে।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222