ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে আলোচনায় এলেন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। হেড কোচ ফিল সিমন্স তাঁর সহকর্মী সালাউদ্দিনের প্রশংসা করে জানালেন—দলের ব্যাটিং পরিকল্পনায় বড় অবদান রাখছেন তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন,
‘সালাউদ্দিনের ভূমিকা আমাদের ভূমিকার মতোই গুরুত্বপূর্ণ। তিনি ব্যাটিং সেকশনের প্রধান এবং তিনি তার কাজ দারুণভাবে করছেন। তিনি নিশ্চিত করেছেন খেলোয়াড়রা বুঝছে আমরা তাদের থেকে কী চাই এবং কিভাবে চাই তারা খেলুক। যেমন দলে বাকি কোচরাও নিজেদের কাজ ঠিকভাবে করছেন। ’
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি নিয়ে শুরুতে কিছু বিতর্ক থাকলেও প্রধান কোচের এমন ইতিবাচক মন্তব্য স্পষ্ট করে—ব্যাটিং ইউনিটকে গুছিয়ে তোলার পেছনে তার মূল্যবান ভূমিকা রয়েছে। বিশ্বকাপে ব্যাটিং পারফরম্যান্স উন্নত করতে কোচিং স্টাফদের মধ্যে সুসমন্বয় জরুরি। ফিল সিমন্স ও সালাউদ্দিনের বোঝাপড়া কেবল দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে না, বরং মাঠের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
টিএইচএ/
