যৌন নির্যাতনের অভিযোগে আবারও সমালোচনার মুখে এলন মাস্কের বাবা

by Nur Alam Khan

বিশ্বের শীর্ষ ধনীদের একজন এলন মাস্কের বাবা এরল মাস্ক আবারও গুরুতর অভিযোগ ও সমালোচনার মুখে পড়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে আমেরিকান দৈনিক নিউইয়র্ক টাইমস এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এরল মাস্কের বিরুদ্ধে শিশুদের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়, তিনি নিজের পাঁচ সন্তান ও সৎসন্তানদের ওপর ১৯৯৩ সাল থেকে নির্যাতন চালিয়ে আসছেন।

তদন্তে পুলিশ ও আদালতের রেকর্ড, সামাজিক কর্মীদের প্রতিবেদন, ব্যক্তিগত চিঠিপত্র ও পারিবারিক সাক্ষাৎকার থেকে জানা গেছে, অভিযোগের এসব ঘটনা দক্ষিণ আফ্রিকা এবং ক্যালিফোর্নিয়ায় ঘটেছে।

তবে এটি প্রথমবার নয়, এরল মাস্কের বিরুদ্ধে অতীতেও একাধিকবার এ ধরনের গুরুতর অভিযোগ আনা হয়েছে।

১৯৯৩ সালে তার চার বছর বয়সী সৎকন্যা পরিবারের সদস্যদের জানিয়েছিল, বাড়িতে তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করা হয়েছে। আবার ২০২৩ সালে তার পাঁচ বছর বয়সী ছেলে একই ধরনের অভিযোগ তোলে। তবে এসব অভিযোগের কোনো মামলায় এরল মাস্ককে গ্রেপ্তার করা হয়নি, দণ্ডও দেওয়া হয়নি।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে এরল মাস্ক বলেছেন, ‘এসব সম্পূর্ণ বাজে ও ভিত্তিহীন।’

উল্লেখ্য, এলন মাস্ক নিজেও এর আগে প্রকাশ্যে বলেছেন যে তার বাবা একজন ‘ভয়ংকর মানুষ’ এবং তাদের সম্পর্ক অত্যন্ত জঘন্য।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222