97
বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে জয় পায় ভারত। ভারতের বিপক্ষে ম্যাচে ৩৭ বলেই ৫ চার ও ৬ ছক্কায় ৭৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অভিষেক শর্মা। ম্যাচের শুরুতেই ভারতের বাঁহাতি ওপেনার অভিষেক শর্মার একটি ক্যাচ মিস করেন বাংলাদেশের নতুন অধিনায়ক জাকের আলি অনিক, যা পরবর্তীতে ভারতীয় দলের জন্য টার্নিং পয়েন্টে পরিণত হয়।
ভারতের ইনিংসের প্রথম ওভারে দারুণ বোলিং করার পর তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিবের হালকা সুইং করা ডেলিভারিতে ক্যাচ দেন অভিষেক শর্মা। লিটন কুমার দাসের জায়গায় অধিনায়কত্ব ও কিপিং পাওয়া জাকের বাম দিকে ঝাঁপিয়ে বলের নাগাল পেলেও শেষ পর্যন্ত গ্লাভসে রাখতে পারেননি। তখন অভিষেক মাত্র ৮ বলে ৮ রান করছিলেন। এরপর অভিষেক আরও ২৯ বলে করেন ৬৭ রান। পরে রান আউট হলে বাংলাদেশের দলে স্বস্তি আসে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকেরও সেটি মেনে নেন:
“হ্যাঁ (অভিষেক শর্মার) ওটা রেগুলেশন ক্যাচ ছিল। এই পর্যায়ে এই ধরনের ক্যাচ ধরতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু পড়ে গেছে। আপনি এটি (টার্নিং পয়েন্ট) বলতে পারেন। কারণ সে পর অনেক দ্রুত রান করেছে।”
টিএইচএ/