গাজায় গণহত্যার তীব্র প্রতিবাদ জানালেন অস্কারজয়ী ২ অভিনেত্রী

by Fatih Work

অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স এবং হলিউড তারকা এমা ওয়াটসন গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে সরব হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেনিফার লরেন্স বলেছেন, ‘গাজায় যা ঘটছে, তা গণহত্যার চেয়ে কম কিছু নয় এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

বিজ্ঞাপন
banner

অন্যদিকে এমা ওয়াটসন জানিয়েছেন,‘গাজায় যে নিধনযজ্ঞ চলছে সে বিষয়ে কথা বললেই মানুষ নিজেদের অনিরাপদ মনে করেন।’

বিশ্বব্যাপী বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিত্ব ইতোমধ্যেই গাজার পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার লরেন্স ও ওয়াটসনের মতো শীর্ষ হলিউড তারকাদের কণ্ঠে সেই প্রতিবাদ আরও জোরালো হলো।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222