আগে নিজের চাঁদাবাজি বন্ধ করুন, তারপর মানুষকে চাঁদাবাজি বন্ধের ওয়াজ করুন — মোঃ আসাদুজ্জামান নূর

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

গতকাল (২ অক্টোবর) বৃহস্পতিবার বাদ মাগরিব কাচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড রুদ্রদী চৌরাস্তা মোড়ে এক বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মোঃ সানাউল্লাহ, মনোহরদী পৌর জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূর, কাচিকাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ বিলাল হোসাইন, পৌর সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।

নিজ বক্তব্যে মোঃ আসাদুজ্জামান নূর বলেন— আজকাল যারা জামায়াতে ইসলামীকে নিয়ে মিথ্যাচার করছে, তারা আসলে নিজেরাই চাঁদাবাজি ও অনিয়মের সঙ্গে জড়িত। আগে নিজের চাঁদাবাজি বন্ধ করুন, তারপর মানুষকে চাঁদাবাজি বন্ধের ওয়াজ করুন। জনগণ ভালোভাবেই জানে, কারা প্রকৃত ইসলামি আদর্শে বিশ্বাসী, আর কারা ক্ষমতার লোভে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কোনোদিন মিথ্যা রাজনীতির আশ্রয় নেয়নি। আমরা মানুষের মাঝে ইসলামের আলো, সত্য ও ন্যায়ের দাওয়াত পৌঁছে দিতে চাই। যাদের হাতে কোনো রাজনৈতিক আদর্শ নেই, তারাই আজ ভিত্তিহীন অভিযোগকে হাতিয়ার বানিয়ে মাঠে নেমেছে। কিন্তু আল্লাহর সাহায্য ও জনগণের ভালোবাসায় ইনশাআল্লাহ জামায়াত বিজয়ী হবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222