মনোহরদীতে দ্যা আল-হেরা ফাউন্ডেশন-এর উদ্যোগে শিক্ষার আলো ছড়াতে নতুন পদক্ষেপ

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী

নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদের সহযোগিতায় দ্যা আল-হেরা ফাউন্ডেশন মানবিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার উন্নয়নে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি তারা এইচ.এস.সি প্রথম বর্ষে অধ্যয়নরত এক বোনকে শিক্ষা সহায়তা বই প্রদান করেছে।

বিজ্ঞাপন
banner

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন সব সময় মানবকল্যাণের কাজে এগিয়ে এসে সমাজে শিক্ষার আলো ছড়ানোর দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীর হাতে বই হস্তান্তর করেন মনোহরদী উপজেলা সেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক সজিব আল মুমিন।

ফাউন্ডেশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ধরনের মানবিক উদ্যোগে অংশ নিয়ে শিক্ষা ও সচেতনতার প্রসার ঘটাবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222