‘পুতিন–ট্রাম্প টানেল’ নির্মাণের আলোচনা শুরু

by amirulislamluqman20@gmail.com

রাশিয়ার প্রেসিডেন্টের অর্থনৈতিকবিষয়ক প্রতিনিধি ও রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF) এর প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বেরিং প্রণালীর নিচে একটি টানেল নির্মাণ নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা দুই দেশকে রেলপথে যুক্ত করবে।

দিমিত্রিয়েভ শুক্রবার এক্স (সাবেক টুইটার) এ লিখেছেন, টানেল নির্মাণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন
banner

একইদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় বলেন, তিনি বেরিং প্রণালীর নিচে টানেল নির্মাণের প্রস্তাবকে ‘খুবই আকর্ষণীয়’ মনে করেন।

দিমিত্রিয়েভের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই টানেল আট বছরেরও কম সময়ে নির্মাণ করা সম্ভব এবং এর ব্যয় হবে ৮ বিলিয়ন ডলারেরও কম—যা ইলন মাস্কের দ্য বোরিং কোম্পানির প্রযুক্তি ব্যবহারের ফলে সম্ভব হবে। এই ব্যয় প্রচলিত আনুমানিক হিসাবের তুলনায় অনেক কম, যেখানে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৬৫ বিলিয়ন ডলার।

দিমিত্রিয়েভ এই প্রকল্পটিকে ‘পুতিন–ট্রাম্প টানেল’ নামে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি দুই দেশের যৌথ অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখতে পারে।

তিনি আরও জানান, RDIF এর রাশিয়া ও চীনের মধ্যে সীমান্তবর্তী রেলসেতু নির্মাণের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, যা এই টানেল প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে।

সূত্র: টিআরটি গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222