ইতালিতে খ্রিস্টান যাজকদের যৌন নির্যাতনের শিকার ৪৪০০ মানুষ

by amirulislamluqman20@gmail.com

ইতালিতে ক্যাথলিক খ্রিস্টান যাজকদের হাতে যৌন নির্যাতনের শিকার হয়েছেন প্রায় ৪ হাজার ৪০০ মানুষ।

শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত এ পরিসংখ্যান দেশটির যাজকদের ওপর চাপ বাড়িয়েছে।

বিজ্ঞাপন
banner

২০২০ সালের পর থেকে রিপোর্ট হওয়া ঘটনার ওপর ভিত্তি করে এমন অভিযোগ তুলেছে ভুক্তভোগী সংগঠন ‘রেতে ল আবুসো’।

সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রানচেসকো জানার্দি জানান, এই হিসাব ভুক্তভোগীদের সাক্ষ্য, বিচার বিভাগীয় তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে সংগৃহীত। তবে এসব নির্যাতনের ঘটনাগুলো কোন সময়কাল থেকে শুরু হয়েছিল, তা নিশ্চিত করা হয়নি।

ইতালির বিসপস কনফারেন্স এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত সপ্তাহেই ভ্যাটিকানের শিশু সুরক্ষা কমিশন তাদের সমালোচনা করে জানিয়েছিল, ইতালির ২২৬টি ডায়োসিসের মধ্যে মাত্র ৮১টি শিশু সুরক্ষা সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছে।

রেতে ল আবুসোর প্রতিবেদনে বলা হয়, মোট ১ হাজার ২৫০টি সন্দেহভাজন নির্যাতনের ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১০৬টি ঘটনায় যাজকরা অভিযুক্ত, বাকিগুলোতে সন্ন্যাসিনী, ধর্মীয় শিক্ষক, স্বেচ্ছাসেবক, শিক্ষাবিদ ও স্কাউট সদস্যরা জড়িত। এতে মোট ৪ হাজার ৬২৫ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ৪ হাজার ৩৯৫ জন যাজকদের দ্বারা নির্যাতিত।

সূত্র: রয়টার্স।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222