মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই। একটি দেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যখাতে অধিক পরিমাণে বাজেট প্রদান করা উচিত। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে হবে, তাহলে উচ্চ শিক্ষা সহজতর হবে। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে স্কুল স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি আরো বলেন, বেলাব হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে আমাদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জমি দান করাসহ সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন এবং ভবিষ্যতে ও স্কুলের সামগ্রিক সহায়তা জন্য বিত্তবান এগিয়ে আসবেন। প্রশাসনের সহায়তা আগামী দিনে আমরা স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্য উন্নয়নে কাজ করব।

মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন সভাপতি ও সাবেক সচিব মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে ও এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, জেলা পুলিশ সুপার মো. মিনহাজুল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমান্ডার মো. খালিদ হোসেন, নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, হোসেন নগর হাই স্কুল সভাপতি শাহিদ হোসেন, বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবর রহমান, সাকিন ফাউন্ডেশনের সদস্য জেসমিন ফেরদৌস, রায়পুরা উপজেলা বিএনপি’র সেক্রেটারি আব্দুর রহমান খোকন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, রায়পুরা কলেজের সাবেক ভিপি মতিউর রহমান মতি, রায়পুরা প্রেসক্লাব সরকারের সভাপতি ফরিদ উদ্দিন, হোসেন নগর পাইলট হাই স্কুল এর পধান শিক্ষক আমিনুল হক চৌধুরী প্রমুখ।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222