১০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

by naymurbd1999@gmail.com

রাজধানীর শাহজাহানপুর এলাকা হতে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো-আবুল হোসেন (৪৮)।

শনিবার (২৫ অক্টোবর) শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেল গেটের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম শাহজাহানপুর থানাধীন মালিবাগ রেল গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আবুল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আবুল হোসেন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে যাত্রাবাড়ী এবং ভাটারা থানায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222