রাজধানীর গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ডাকাত দলের নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. মাকছুদুর রহমান দীপু (২৬) ২। মো. হৃদয় (২২) ৩। মো. জাকির হোসেন (৩৬) ৪। মো. সবুজ আক্তার (৫৫) ৫। মো. শামছুজ্জামান ওরফে সবুজ (৩৫) ৬। সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম (৫৮) ৭। মো. রিপন (৩৬) ৮। মো. মামুনুর রশিদ ওরফে শিশির (৩৪) ও ৯। মো. ইলিয়াছ রহমান (৩৩)।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর ২০২৫) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর থানাধীন গাবতলী-আব্দুল্লাহপুর বেরীবাঁধস্থ বিরুলিয়া ব্রীজের বিপরীত পাশে প্রিয়াঙ্কা শুটিং স্পটের উত্তর পাশের বাউন্ডারী সংলগ্ন এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে সোমবার রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় ডাকাতির প্রস্তুতিকালে মাকছুদুর রহমান দীপু, মো. হৃদয় ও জাকির হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি চৌকস টিম। এসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি খেলনা পিস্তল, একটি স্টীলের ছুরি এবং তিনটি বাটন মোবাইল ফোন। গ্রেফতারকালে দুইটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেলে করে ১৪-১৫ জন ডাকাত দ্রুত বিরুলিয়া ব্রীজ পার হয়ে সাভার এলাকায় পালিয়ে যায়।
এমএআর/
