শামীম ওসমান, জেলা প্রতিনিধি (ঝিনাইদহ):
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মঙ্গলবার বিকালে ভাটামতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফতেপুর ইউনিয়নের জামায়াতে আমীর শওকত আলী মাস্টারের সভাপতিত্ব কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিনাইদহ জেলা জামায়াতে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাও. আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা জামায়াত শাখার নায়েবে আমির মাও. আব্দুল বারি, উপজেলা কর্ম পরিষদের সদস্য ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, ফতেপুর ইউনিয়নের জামায়াতে সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর মাষ্টার প্রমুখ। কর্মী সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশ ও জাতির কল্যাণের জন্য সবার আগে মানুষকে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ তৈরি হওয়ার জন্য প্রয়োজন শিক্ষার নৈতিকতা ও বিবেক। সবাইকে আহবান করবো আসেন আমরা ভালো মানুষ হই। দেশ ও জাতির কল্যাণে কাজ করি। আমরা পরীক্ষিত এবং দক্ষ মানুষ বাছাই করে আগামী নির্বাচনে তাদেরকে প্রার্থী হিসাবে দাড় করিয়েছি। আমরা আশা করি সেই মানুষ গুলোকে যদি আমরা এমপি বানাতে পারি তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দিতে পারি। তাহলে এই দেশের দূর্ভাগা জনগণের আর দুর্ভোগ থাকবে না। আগামী নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ।”
এমএআর/
