হংকং সিক্সেসে শেষ ওভারে ৫ ছক্কা, বাংলাদেশের হাতছাড়া শিরোপা

by naymurbd1999@gmail.com

শেষ ওভারে জয়ের জন্য হংকংয়ের প্রয়োজন ছিল ৩০ রান। এমন অবস্থায় জয় পাওয়া প্রায় অসম্ভবই বলা যায়। কিন্তু আইজাজ খান অসম্ভবকে সম্ভব করলেন অনায়াসে। আকবর আলীর করা ইনিংসের শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন এই হংকং ব্যাটার। শেষ বলের ছক্কাতেই নিশ্চিত হয় জয়।

মং ককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত হংকং সিক্সেসের প্লেট ফাইনালে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে স্বাগতিকরা। টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন হংকং অধিনায়ক বাবর হায়াত।

বিজ্ঞাপন
banner

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ। জিসান আলম ৭ বলে ২৭, আকবর আলী ১৩ বলে ৫১ এবং আবু হায়দার ৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। মাত্র ১১ বলেই ফিফটি তুলে নেন আকবর, যেখানে ছিল ৭টি ছক্কা ও ১টি চার। হংকংয়ের নাসরুল্লাহ রানা ১৯ রানে নেন ২ উইকেট।

জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি হংকংয়ের। প্রথম ওভারেই বাবর হায়াত ও আনশি রাথকে গোল্ডেন ডাকে ফেরান আবু হায়দার। তবে তিন নম্বরে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আইজাজ খান। ২১ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে ১১টি ছক্কা ও ৪টি চার আসে তার ব্যাট থেকে।

নিজাকাত খান যোগ করেন ১০ বলে ২৮ রান। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করা আকবর আলী এবার শেষ ওভারে হজম করলেন ৫ ছক্কা। আবু হায়দার ২২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, কিন্তু শেষ মুহূর্তের আইজাজ ঝড়ে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222