আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয় পেল বাংলাদেশ

by Fatih Work

কাতারের রাজধানী দোহাতে চলছে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ‘এ’ দল মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে। জয়ের ধারা ধরে রেখেছে আকবর আলীর দল।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে হংকং ও চায়নার বিপক্ষে ৮ উইকেটে জয় করার পর আজও আফগানদের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন
banner

দোহায় টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা আফগানিস্তানকে ৭৮ রানে আটকে ফেলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ধরে-ধীরে ১৩.৩ ওভারে গন্তব্যে পৌছে লাল সবুজের দল।

এ দিন আফগানদের সহজ লক্ষ্যে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। হংকং, চায়নার বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকানো সোহান আজ সুবিধা করতে পারেননি। আল্লাহ মোহাম্মদ গজনফরের বলে ক্যাচ তুলে ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেরেন।

হাবিবুরের পর দলীয় ২৩ রানে ফিরেন জিসান। তিনিও মাত্র ১০ রান করতে পারেন। বাকিপথ পাড়ি দেন জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ পর্যন্ত টিকে থাকেন দুজন। ৫৫ রানের নিরবিচ্ছিন্ন জুটি উপহার দিয়ে দেশকে আরও একটি জয় উপহার দেন তাঁরা।

আবরার ২৪ ও অঙ্কন ২৭ রানে অপরাজিত থাকেন। আফগানদের হয়ে গজনফর দুটি উইকেট নেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে রিপন মন্ডল ও রাকিবুল হাসানের বোলিংয়ে চাপে পড়ে আফগানরা ব্যাটাররা। টপ-অর্ডারের তিন ব্যাটার—ইমরান, নুর উল রহমান ও সেদিকউল্লাহ অতলকে ফেরান রিপন। ৪ ওভার বোলিং করে ১০ রান খরচ করেন তিনি। মাঝ ও শেষ দিকে দাপট দেখান রাকিবুল। বাঁ-হাতি এই স্পিনারের দখলে নেন তিনটি উইকেট। খরচ করেন মাত্র ৭ রান।

আফগানদের হয়ে সর্বোচ্চ রান ছিল দারউইশ রাসুলীর (২৭)। তিন অঙ্কের রান করতে সক্ষম হয় কেবল তিন ব্যাটার, বাকিরা ছিল আসা-যাওয়ার মিছিলে। তাতেই টানা দ্বিতীয় জয় দেখে বাংলাদেশ।

এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করেছে বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট লাল সবুজ দলের। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান। তিনটি করে ম্যাচ শেষে তিন দলেরই পয়েন্ট সমান চার হয়ে যেতে পারে। কিন্তু প্রথম দুই ম্যাচের পর নেট রান রেটে বেশ এগিয়ে থাকায় বাংলাদেশের সম্ভাবনাই বেশি। বাংলাদেশের নেট রান রেট এখন ‍+৪.০৭৯। শ্রীলঙ্কার ‍+১.৩৪১ ও আফগানিস্তানের ‍+০.১২২।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222