নরসিংদীর রায়পুরায় ধানের শীষ মার্কা জয়ী করার লক্ষে আলোচনা সভা

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বিজয়ী করার লক্ষে রায়পুরা উপজেলার ২৪ টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৯ নভেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার চরমরজাল এলাকায় বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা।

বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন বকুল বলেছেন, “২৮ বছরের হারানো আসনটি পুনরুদ্ধার করতে সকল নেতাকর্মী ঐক্যবন্ধ কাজ করতে হবে। আসন্ন সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে উপজেলার সকল পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের কঠোর ভুমিকা রাখতে হবে। সকলে সঠিক মতামত দিয়ে বিজয় ঘরে আনতে ঐক্যবন্ধ থাকতে হবে। বিগত দিনে আওয়ামীলীগ যেভাবে সিল মেরে দিনের ভোট রাতে করেছে আমরা সেভাবে করতে চাইনা। এবারের নির্বাচন অনেক কঠিন হবে, তাই পুরুষের পাশাপাশি নারী ভোটারদেরকে ভোটের প্রতি আগ্রহী করতে হবে, সকল ভোটের জাগ্রত করতে হবে, তাহলেই আমরা সর্বোচ্চ ভোট পাওয়ার আশা করতে পারি। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে প্রত্যেক ভোটার যেনো তাদের ভোট দিতে পারে সে ব্যবস্থাও আমাদের করতে হবে।” নেতাকর্মীরা বলেন, “বিগত প্রায় ২৮ বছর যাবৎ রায়পুরাতে বিএনপি থেকে কোন এমপি নির্বাচিত হতে পারেনি। রাজিউদ্দিন রাজু সন্ত্রাসী দিয়ে জোর করে শিল মেরে ধানের শীষের পরাজিত করানো হয়েছে। আওয়ামী লীগের আমলে রায়পুরাতে বিএনপির নেতাকর্মীরা অনেক হামলা-মামলা ও দমনপীড়নের শিকার হয়েছে। কিন্তু কোনো নেতাকর্মী দলের হাল ছেড়ে পালিয়ে যায়নি।”

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, রায়পুরা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, জেলা বিএনপির সহ অর্থ বিসয়ক সম্পাদক রায়পুরা পৌরসভার সাবেক ২ বারের মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, রায়পুরা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুল হক মিলন, রায়পুরা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর আমির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা যুব দলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা উপজেলা যুবদল সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার, রায়পুরা পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলকাছ উদ্দিন, সহ উপজেলার ২৪ টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির সভাপতি/সেক্রেটারীগন

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222