মাইলস্টোন ট্রাজেডির বিমান দূর্ঘটনায় দগ্ধ মেহজাবিন ৫ মাস পর বাড়ি ফিরলো

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাড়ি ফিরল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধ শেখ সাইয়েবা মেহজাবিন (১১)। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন
banner

আজ বুধবার (২৬ নভেম্বর) সকালের দিকে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘদিন চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
এই চিকিৎসক বলেন, “২১ জুলাই একটি মর্মান্তিক বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীর সাথে ওই শিক্ষার্থীও দগ্ধ হয়। প্রায় ৫ মাস সে আমাদের এখানে চিকিৎসাধীন ছিল। এদের মধ্যে সাইয়েবার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল।” তিনি আরও বলেন, “এ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে মোট শিক্ষক শিক্ষার্থীসহ ৩৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের ইনস্টিটিউটে একজন চিকিৎসাধীন রয়েছে। আমরা আশা করছি সেও দ্রুত ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরতে পারবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222