চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশইন

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভিষন বিওপির টহল দল তাদের আটক করে।

বিজ্ঞাপন
banner

বিভিষন বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। তিনি আরো বলেন, দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশইন করে। আটকদের নাম ও ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222