ফতুল্লায় কৃষক দলের সভায় না যাওয়ায় ৫ যুবককে কুপিয়ে জখম

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের ফতুল্লায় কৃষক দলের সভায় না যাওয়ায় পাঁচ যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লার শিহাচর খাঁ বাড়ি এলাকায় খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এবং তিনজনকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।আহতরা হলেন বিএনপি নেতা লাভলুর ভাতিজা রেজাউদ্দিন জিম (২০), তার বন্ধু সিয়াম (২০) ও মাহফুজ (২২)। অপর দুজনের নাম জানা যায়নি।

বিজ্ঞাপন
banner

আহত সিয়ামের বড় ভাই সিপু জানান, “দলীয় কোনো পদ-পদবি না থাকলেও কৃষক দলের নেতা পরিচয় দেন স্থানীয় হৃদয় ও নাদিম।শুক্রবার সন্ধ্যায় তারা তক্কার মাঠ এলাকায় দলীয় সভায় থাকার জন্য জিম ও তার বন্ধুদের বলে যান। তবে তারা সভায় না গিয়ে শিহাচর খাঁ বাড়ি এলাকায় খেলার মাঠে জিম, সিয়ামসহ ব্যাডমিন্টন খেলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় ও নাদিমের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। পরে মৃত ভেবে হামলাকারীরা চলে যান।”
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222