সিরাজগঞ্জে ৭ম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

সিরাজগঞ্জ পৌর এলাকায় ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আহসানুজ্জামান এতথ্য নিশ্চিত করে বলেন, “স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এনে তার বোন মামলা করেছেন। এই মামলায় ছাত্রদল নেতা জুয়েলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মিলন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”

বিজ্ঞাপন
banner

গত ৯ ডিসেম্বর রাতে জুয়েল শেখের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন স্কুলছাত্রীর বড় বোন। ছাত্রদল নেতা জুয়েল শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মো. মোয়াজ্জেল শেখের ছেলে।

লিখিত অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখের সঙ্গে স্কুলছাত্রীর প্রায় ১১ মাস পূর্বে ফেসবুকে পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে স্কুলছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরবর্তীতে স্কুলছাত্রী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ছাত্রদল নেতা জানায় সে দলীয় পদ পাওয়ার পরে বিয়ে করবে। ইতিমধ্যে সে দলীয় পদ পাওয়ার পর মোবাইলে ফোনের ম্যাসেঞ্জারে দীর্ঘ ১১ মাসের বিভিন্ন ডকুমেন্সসমূহ ডিলেট করে দেয়। পরবর্তীতে স্কুল ছাত্রী ছাত্রদল নেতাকে বিয়ের কথা জানালে সে বিয়ে করতে অস্বীকার করে। গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় স্কুলছাত্রী ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন স্কুলছাত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় এবং হুমকি দেয় পুনরায় ছাত্রদল নেতার বাড়িতে গেলে স্কুলছাত্রীর জীবন শেষ করে দেবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222