কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ

by Abid

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে তাঁর ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

দুবাইয়ে অনুষ্ঠিত মিনি নিলামে মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত দরযুদ্ধে জয়ী হয় কলকাতা। আইপিএল নিলামে এটি বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

বিজ্ঞাপন
banner

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ৬ লাখ ডলারে (তৎকালীন বিনিময় হারে প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ দাম হিসেবে ছিল।

২০১৬ সাল থেকে নিয়মিতভাবেই আইপিএলে খেলছেন মোস্তাফিজ। যদিও সবশেষ আসরে নিলামে কোনো দল তাঁকে নেয়নি, পরে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন তিনি।

এবার আইপিএলে ষষ্ঠ ভিন্ন দলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন।

মোস্তাফিজ ছাড়াও এবারের আইপিএল নিলামে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের নাম রয়েছে। তাঁদের মধ্যে আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222