মনোহরদীতে ‘মাদরাসাতু ছওতিল কুরআন’ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি:

নরসিংদী জেলা মনোহরদী উপজেলার এক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতু ছওতিল কুরআন-এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কুরআন হিফজ সম্পন্নকারী ৭ জন হাফেজে কুরআনের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন, উস্তাজুল হুফফাজ ওয়াল কুররা শায়েখ আব্দুল হক সাহেব (দা.বা.), চেয়ারম্যান-হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতুল ইহসান আল আরাবিয়্যা, উত্তরা-এর মহাপরিচালক মুফতী মনিরুজ্জামান সাহেব (দা.বা.)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মোবারক হুসাইন, মনোহরদী বাজার মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা সফিউল্লাহ সাহেব, কাপাসিয়া জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল মুমিন সাহেবসহ স্থানীয় আলেম-উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা কুরআন হাফেজদের মর্যাদা, সমাজ গঠনে কুরআনের ভূমিকা এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, “হাফেজে কুরআনরা জাতির গর্ব, তাদের মাধ্যমে সমাজে নৈতিকতা ও আলোকিত পথচলার দিশা পাওয়া যায়।”

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222