‘শরীফ ওসমান হাদীকে জীবনে মাত্র তিনবার স্পর্শ করতে পারলাম’

by hsnalmahmud@gmail.com

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক >>

শরীফ ওসমান হাদীকে আমি জীবনে মাত্র তিনবার স্পর্শ করতে পারলাম। এর পরই ও চলে গেলো অন্য এক জগতে। ধরাছোঁয়ার বহু ঊর্ধ্বে।

বিজ্ঞাপন
banner

প্রথমবার স্পর্শ করেছিলাম ২৪ শে মে’২৫। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে অনুষ্ঠিত শাপলা স্মৃতি সংসদের কনফারেন্সে। যেখানে সে আমার আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিল। বক্তব্য রেখেছিল। বলেছিল শাপলার সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্কের গল্প। সাধারণ একজন শিক্ষার্থী থেকে হেফাজতের আমির বলে অভিহিত হওয়ার ঘটনা। আমাকে নিয়েও নিজের অনুভূতি ব্যক্ত করেছিল। আরো অনেক কথা বলেছিল।

দ্বিতীয়বার যখন তাকে স্পর্শ করি, তখন সে নিস্তেজ অচেতন। গত ১২ ডিসেম্বর শুক্রবার সোয়া দুইটার দিকে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হওয়ায় তাকে দেখতে ছুটে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করেছিলাম এক নজর দেখার জন্য। অবশেষে যখন তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে স্থানান্তর করা হয়, তখন তার স্ট্রেচার ধরে তাকে স্পর্শ করার সুযোগ হয়েছিল।

সর্বশেষ আজ স্পর্শ করলাম কফিনবন্দী বীর শরীফ ওসমান হাদীকে। জানাজা শেষে যখন তাকে নিয়ে যাওয়া হয় তার অন্তিম শয্যার উদ্দেশ্যে।

খুব অল্প সময়ের তার সাথে আমার এই উপাখ্যান। সময়ের এই সাহসী সন্তানের সাথে জীবনের এই টুকরো টুকরো স্মৃতিগুলো রোমন্থন করলাম নিজেকে গৌরবান্বিত ভেবে।

তার মৃত্যু জুলাই বিপ্লবকে যেভাবে পুনর্জাগরিত করল, তা দেখে খুনিরা আফসোস করতেই পারে। কষতে পারে লাভ লসের হিসাব।

এমন মৃত্যুকে নিয়েই রচিত হয়েছে অমর কাব্য-
জীবনের চেয়ে দৃপ্ত মৃত্যু তখনই জানি, শহীদের খুনি হেসে উঠে যবে জিন্দেগানি।

লেখক : আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222