দক্ষিণ আফ্রিকায় হোটেলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৯, আহত ১০

by Fatih Work

দক্ষিণ আফ্রিকায় একটি হোটেলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিদেশি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছাকাছি একটি শহরে। সেখানে সশস্ত্র কয়েকজন ব্যক্তি একটি হোটেলে এলোপাতাড়ি গুলি চালায়।

বিজ্ঞাপন
banner

পুলিশ জানিয়েছে, একটি সাদা মিনিবাস ও একটি রুপালি রঙের সেডান গাড়িতে করে আসা আনুমানিক ১২ জন অজ্ঞাতনামা সন্দেহভাজন হামলাকারী হোটেলে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত চলছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সময়ে এ ধরনের গুলিবর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি ও জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222