ভারতের শিলিগুড়ি ও আশপাশের এলাকায় বাংলাদেশের নাগরিকদের হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্থানীয় হোটেল মালিকরা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কিছু নেতার ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।
গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, এই সিদ্ধান্তটি গত বছরের ডিসেম্বর মাসে জারি হওয়া নিষেধাজ্ঞারই সম্প্রসারণ।
তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে আমাদের সদস্য হোটেলগুলো বাংলাদেশিদের থাকার ব্যবস্থা বন্ধ করেছিল। তবে মানবিক কারণে স্টুডেন্ট ও চিকিৎসা ভিসায় ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে সহিংসতা এবং ভারতবিরোধী বক্তব্যের কারণে আমরা সব বাংলাদেশিদের জন্যই হোটেলে থাকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছি।
এআইএল/
